
জামিয়ার প্রশস্ত হলরুমে কিতাব, হেফজ, ইবতেদায়ী ও নূরানী বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাময়িক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
অত্যন্ত শান্ত, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে জামিয়া দারুস সুন্নাহ, হ্নীলার প্রশস্ত পরীক্ষা হলে শিক্ষার্থীদের সাময়িক মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পরীক্ষা চলাকালীন সম্মানিত শিক্ষকমণ্ডলী হল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক শৃঙ্খলা ও প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত তারিখের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন শেষে মেধাতালিকা ও ফলাফল প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।


