
আগামী ২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য হ্নীলা দারুসসুন্নাহ মাদরাসার শতবর্ষ দস্তারবন্দী মহাসম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী (দা.বা.)।
শতবর্ষের গৌরব, হৃদয়ের আবেগ ও আপনাদের প্রিয় প্রতিষ্ঠান।
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ, হ্নীলা-এর শতবর্ষ দস্তারবন্দী মহাসম্মেলন উপলক্ষে ক্যাম্পাস জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
আগামী ২৫ ও ২৬ নভেম্বর ২০২৬ (বুধ ও বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক মহাসম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের সম্মানিত মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম নোমানী (দা.বা.)।
এই প্রতিষ্ঠানের প্রতিটি স্মৃতি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের হৃদয়ে আজও অমলিন। এখানে কাটানো দিনগুলো সবার জীবনের এক অমূল্য সম্পদ। শতবর্ষের এই মাহেন্দ্রক্ষণে প্রিয় প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।
আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানকে যুগ যুগ ধরে দ্বীনের খেদমত করার তাওফিক দান করুন এবং শতবর্ষ দস্তারবন্দী মহাসম্মেলনকে সফল ও সার্থক করুন। আমিন।


