
২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য শতবর্ষ দস্তারবন্দী মহাসম্মেলনে দাওরায়ে হাদীস, হেফজ ও কেরাত বিভাগের ফারেগীনদের সালভিত্তিক পাগড়ি প্রদান, কার্ড সংগ্রহ ও বিশেষ কর্মসূচির সময়সূচি প্রকাশিত হয়েছে।
জরুরি অবগতি
জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ হ্নীলার শতবর্ষ দস্তারবন্দী মহাসম্মেলন–২০২৬
আগামী ২৫ ও ২৬ নভেম্বর ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিতব্য শতবর্ষ দস্তারবন্দী মহাসম্মেলনে হেফজ, দাওরায়ে হাদীস ও কেরাত বিভাগের ফারেগীনদের পাগড়ি প্রদানের সালভিত্তিক সময়সূচি নিচে দেওয়া হলো:
দাওরায়ে হাদীস বিভাগ:
১. ২০১১–২০১৮ সাল — ২৫ নভেম্বর (বাদ আছর)।
২. ২০০০–২০১০ সাল — ২৫ নভেম্বর (বাদ মাগরিব)।
৩. ১৯৭৮–১৯৯৯ সাল — ২৬ নভেম্বর (দুপুর ১২:০০ থেকে ০১:০০টা)।
৪. ২০২৩–২০২৭ সাল — ২৬ নভেম্বর (বাদ জোহর)।
৫. ২০১৯–২০২২ সাল — ২৬ নভেম্বর (বাদ মাগরিব)।
হেফজ বিভাগ:
১. ২০০৬–২০১৯ সাল — ২৫ নভেম্বর (বাদ আছর)।
২. ১৯৯৩–২০০৫ সাল — ২৫ নভেম্বর (বাদ মাগরিব)।
৩. ১৯৭২–১৯৯২ সাল — ২৬ নভেম্বর (দুপুর ১২:০০ থেকে ০১:০০টা)।
৪. ২০২৫–২০২৭ সাল — ২৬ নভেম্বর (বাদ জোহর)।
৫. ২০২০–২০২৪ সাল — ২৬ নভেম্বর (বাদ মাগরিব)।
কেরাত বিভাগ:
• ২৬ নভেম্বর (বাদ ইশা)।
প্রয়োজনীয় নির্দেশনা:
• নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে উপস্থিত হয়ে পরিচয়পত্র দেখিয়ে পাগড়ি গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে।
• উভয় দিন সকাল ৮:০০ থেকে ১১:০০টা পর্যন্ত ভেতর দক্ষিণ গেটের পশ্চিম দিকের নির্দিষ্ট বুথ থেকে কার্ড ও অন্যান্য সামগ্রী গ্রহণ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য:
• নিকাহসমূহ: প্রথম দিন ২৫ নভেম্বর, বাদ আছর।
• মরণোত্তর সংবর্ধনা: দ্বিতীয় দিন ২৬ নভেম্বর, জোহরের আগে ও পরে।
যোগাযোগ:
০১৯৭৩-৫৯৭৯৪৩ | ০১৮১৪-২৭৫৪৩৫ | ০১৬৪৭-১৩৫৬৮৪ | ০১৮৬৯-৪৬১৭৪৪


