
সম্মানিত উলামায়ে কেরাম, আসাতিযায়ে কেরাম ও শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে জামিয়ার কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও নসিহত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলহামদুলিল্লাহ, আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ, হ্নীলার কেন্দ্রীয় মসজিদে সম্মানিত আসাতিযায়ে কেরাম ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক ভাবগম্ভীর দোয়া ও নসিহত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুজাহিদে মিল্লাত আলহাজ্ব শাহ আবুল মনজুর (রহ.), ছদরে মুহতামিম আল্লামা শাহ ইসহাক ছদর সাহেব (রহ.) এবং আল্লামা শাহ সুফি আখতার কামাল (রহ.)-সহ সকল মরহুম আকাবির ও জমিদাতাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইলম অর্জন, আমল-আখলাক এবং উম্মাহর কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার শপথ গ্রহণ করে। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।


